পরোটার সাথে পরিবেশন করুন আলু কুর্মা



  একটানা এক ধরনের সবজি খেলে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই।  কিছু আলাদা উপায়ে,  আলুর তরকারি তৈরি করে রাতের খাবারে পরিবেশন করতে পারেন।  


 যদি নতুন ধরনের খাবার খেতে পছন্দ করেন, তাহলে ঘরে বসেই তৈরি করতে পারেন আলু কুর্মা রেসিপি।  পরোটার সাথে পরিবেশন করুন অতিথিদের।  দেখে নেওয়া যাক এর রেসিপি 


উপকরণ :

 আলু সিদ্ধ- ২টি

 দারুচিনি- ১ ইঞ্চি

 আদা রসুন বাটা- ১ চা চামচ

 পেঁয়াজ - ১টি 

 টমেটো- ২টি 

 তেল - ১ চা চামচ

 লবন

 তেজপাতা- ১টি

 হলুদ গুঁড়া - ১/২ চা চামচ

 জিরে - ১চা চামচ

 মৌরি - ১ চা চামচ

 লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ

 ধনে গুঁড়ো - ১ চা চামচ

 নারকেল - ১/২কাপ (গ্রেট করা)

 গরম মসলা - ১/২ চা চামচ


 পদ্ধতি :

 প্রথমে দুটি সেদ্ধ আলু নিয়ে বড় টুকরো করে কেটে নিন। এরপর মিক্সারে নারকেল, মৌরি ও জিরে দিয়ে পেস্ট তৈরি করুন।


 এর পর প্যানে তেল দিয়ে গরম করে পেঁয়াজ দিয়ে ভাজুন। এর পর আদা ও রসুনের পেস্ট এবং সব মশলা দিয়ে ভালো করে কষে নিতে হবে।


 মশলা থেকে তেল বেরোতে শুরু করলে তাতে নারকেল জিরের পেস্ট দিন। এর পর জল

 এবং আলু দিন।

 এরপর ঢেকে ২ মিনিট হতে দিন আলু কুর্মা প্রস্তুত।  



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/Serve-with-parotta-Alu-Kurma.html

Post a Comment

0 Comments