রেস্তোরাঁর স্বাদে চিলি পটেটো



চিলি পটেটো বাড়ীতে বহু বার তৈরী করলেও,  রেস্তোরাঁর মতো কখনও সুস্বাদু হয় না। আজ দেখে নেবো কীভাবে সেই স্বাদ আনা যাবে। সকাল হোক বা সন্ধ্যা যেকোনও অনুষ্ঠানেই পরিবেশন করা যেতে পারে এই চিলি পটেটো।  তো চলুন জেনে নেই এটি তৈরির রেসিপি।


 উপাদান:

 আলু ৫

 সবুজ লঙ্কা ৪টি 

 কর্ন ফ্লাওয়ার ২ চা চামচ

 পেঁয়াজ ২টি 

 ক্যাপসিকাম

 রসুনের ৬ কোয়া

 আদা রসুন বাটা ২ চা চামচ

 চিলি ফ্লেক্স চা চামচ

 গ্রিন চিলি সস ১ চা চামচ

 টমেটো সস ২ চা চামচ

 ভিনেগার ১ চা চামচ

 লবণ

 চিনি ২ চা চামচ


 পদ্ধতি :


আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন।  এবার আলুগুলোকে পাতলা লম্বা টুকরো করে কেটে লবন মেশানো জলে প্রায় ৫ মিনিট রেখে দিন।


  এবার বাটিতে নুন, কর্নফ্লাওয়ার ও জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।  এবার কাটা আলুর টুকরোগুলো জল থেকে বের করে কর্নফ্লাওয়ার পেস্টে ভালো করে মেখে নিন।  এবার একটি প্যানে তেল গরম করে, আলু গুলো ডিপ ফ্রাই করে নিন।


  সস তৈরির পদ্ধতি :

 চিলি পটেটো সস তৈরি করতে একটি প্যানে ২ চা চামচ তেল গরম করে তাতে রসুন কুচি ও পেঁয়াজ চৌকো করে ভেজে নিন।  এবার রসুন আদা পেস্ট, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে ৩ মিনিট ভাজুন।


 এবার সয়া সস, চিলি সস এবং টমেটো সস দিয়ে মেশান।  এবার ১ চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এই ভাজা মশলার সাথে মিশিয়ে নিন।  এবার এতে লবণ ও চিনি মিশিয়ে কিছুক্ষণ হতে দিন।  এবার এতে ভাজা আলু দিয়ে সস দিয়ে ভালো করে মেখে নিন।  এবার এতে চিলি ফ্লেক্স এবং ভিনেগার মিশিয়ে মিশিয়ে নিলেই ক্রিস্পি এবং টেস্টি চিলি পটেটো রেডি।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_289.html

Post a Comment

0 Comments