কচুরি বিভিন্ন ভাবে খাওয়া গেলেও এর আলাদা স্বাদ আনতে বানানো যেতে পারে পনির দিয়ে। মশলাদার পনির কচুরি খেতে মুখরোচক। আসুন জেনে নেই পনির কচুরির রেসিপি।
উপকরণ:
২০০ গ্রাম ময়দা
সামান্য তেল এবং
স্বাদ অনুযায়ী লবণ।
স্টাফিং তৈরির উপকরণ:
১০০ গ্রাম ধোয়া মুগ ডাল
এক টেবিল চামচ জিরে
১/৪ চা চামচ হিং
২টি কাঁচা লঙ্কা
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ মৌরি গুঁড়ো
১/২ চা চামচ আদা গুঁড়ো
১চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
৬০ ছোলা বেসন
১চা চামচ গরম মসলা এবং
স্বাদ অনুযায়ী লবণ
পনির মসলার উপকরণ :
১৫০ গ্রাম পনির
১চা চামচ রসুন কাটা
১ চা চামচ গ্রেট করা আদা।
২টি কাঁচা লঙ্কা
১ কাপ কাটা পেঁয়াজ
হলুদ ১/২ চা চামচ
টমেটো পিউরি ৭০ গ্রাম,
১টি ক্যাপসিকাম
১চা চামচ লাল লংকা গুঁড়ো
১চা চামচ কাজু বাটা
১/২ চা চামচ গরম মসলা
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ পুদিনা গুঁড়ো
১ কাপ দই
সবুজ চাটনি এবং
সেভ
রেসিপি:
প্রথমে মুগ ডাল ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার জল দিয়ে নরম ময়দা মেখে ঢেকে রাখুন।
এবার ছেকে নিয়ে এর পেস্ট বানিয়ে নিন। এখন প্যানে তেল দিয়ে হিং, জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে এতে ধনে, মৌরি, আদা ও লাল লঙ্কার গুঁড়ো দিন।
এখন বেসন দিয়ে বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হলে ডাল বাটা, গরম মসলা এবং লবণ দিয়ে ভাজুন। হয়ে গেলে নামিয়ে নিন।
এবার ময়দার ছোট ছোট বল বানিয়ে তৈরি বলের ভেতরে ডালের পুর ভরে মুখ বন্ধ করে কচুরির আকারে গড়ে নিয়ে, প্যানে তেল দিয়ে মাঝারি আঁচে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন।
পনির মসলা :
পনির মসলা তৈরি করতে প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে রসুন, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে ভেজে পেঁয়াজ, ক্যাপসিকাম, হলুদ এবং টমেটো পিউরি দিয়ে ভালো করে মেশান।
মেশানো হলে প্যানে কাজু পেস্ট, পনির, গরম মসলা, ধনে, পুদিনা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিন।
এবার কচুরির মাঝে গর্ত করে পনির মসলা দিয়ে উপরে দই এবং সবুজ চাটনি, সেভ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Delicious cheesecake.html

0 Comments