স্ন্যাকসে খান চিজ কর্ন বল



 নিয়মিত স্ন্যাকস খেয়ে ক্লান্ত হয়ে নতুন কিছু ট্রাই করতে চান, তাহলে চিজ কর্ন বল এর এই রেসিপিটি ট্রাই করুন। চিজ কর্ন বলের স্বাদ এমন হবে যে বারবার খেতে ইচ্ছে করবে।  জেনে নেওয়া যাক এর রেসিপি-


 উপাদান:

 ১ কাপ গ্রেট করা পনির

 ১টি সেদ্ধ এবং ম্যাশ করা আলু

 কাপ কর্ন কার্নেল

 কাপ ক্যাপসিকাম

 ২ টেবিল চামচ ধনে পাতা

 ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো 

 ১ চা চামচ ওরেগানো

 চা চামচ কালো মরিচ

 আধ চা চামচ রসুন বাটা

 ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার

 লবন

 ২টেবিল চামচ ময়দা

 ৪ টেবিল চামচ জল

 ১ কাপ ব্রেড ক্রাম্বস

 ১কাপ সাধারণ ময়দা

 ভাজার জন্য তেল


পদ্ধতি :

 একটি মিক্সিং বাটিতে পনির, আলু, কর্ন কার্নেল, ক্যাপসিকাম এবং ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে এতে লাল লঙ্কা গুঁড়ো, অরেগানো,  গোলমরিচ, লবণ, রসুনের পেস্ট এবং কর্নফ্লাওয়ার দিয়ে সব জিনিস ভালো করে মিশিয়ে নিন। বল আকারে গড়ে নিন।

 এবার সাদা ময়দা ও পাউরুটির গুঁড়ো ভালো করে প্লেটে ছড়িয়ে দিন।


ময়দা জলে গুলে পনিরের বলগুলিকে ময়দায়  ডুবিয়ে সাদা ময়দা ও পাউরুটির গুঁড়ো দিয়ে কোট করুন।


 এবার একটি প্যানে তেল গরম করে পনিরের বলগুলোকে সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভাজুন।

 পনির বলগুলিকে প্রিয় ডিপ বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Eat cheese-corn- balls-for-snacks.html

Post a Comment

0 Comments