আড্ডায় জমবে মাছের চপ



মাছ খেতে ভালোবাসেন? তাহলে মাছের এই পদ খুবই ভালো লাগবে। এই পদ হল মাছের চপ। সহজ একটি রেসিপি, পার্টি বা গেট টু গেদারে ভালো জমবে। দেখে নেওয়া যাক রেসিপি 


 উপকরণ:

     ফিশ ফিললেট ২৫০ গ্রাম

     ডিম ২ কাপ

     রসুন পেস্ট ২ চা চামচ

     কাঁচা লঙ্কা ৬টি 

     পেঁয়াজ ২ কাপ

     হলুদ ৩ চা চামচ

     গরম মসলা গুঁড়ো ২ চা চামচ

     চিনি ১ চা চামচ

     আদা ১টি মাঝারি সাইজের

     আলু ১ কাপ

     ব্রেড ক্রাম্বস ১ কাপ

     আদা বাটা ১ চা চামচ

     সর্ষে তেল ১ কাপ

      ধনে

     লবণ

     জিরে ২চা চামচ


 পদ্ধতি :

প্রথমে মাছের ফিললেটগুলি পরিষ্কার করে এতে হলুদ ও লবণ দিয়ে মেখে রাখতে হবে। এবার একটি পাত্রে জল ফুটিয়ে নিতে হবে। ফোটান জলে মাছ গুলো ১৫ মিনিট দিয়ে বের রাখতে হবে।


এবার একটি কড়াই গরম করে তাতে তেল দিয়ে গরম করে এতে কাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজুন।  সোনালি রঙের হয়ে এলে এতে রসুন বাটা বাটা ও আদার টুকরো  দিয়ে ভেজে নিন।


 এবার সেদ্ধ করা ফিললেটগুলি দিয়ে ভালো করে ভেজে ওতে এবার সেদ্ধ আলু, চিনি ও লবণ দিয়ে মেশান।  তারপর এবার এতে হলুদ, জিরে, গরম মসলা, লাল লংকা গুঁড়ো, ধনে ও কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিন।


  এবার এই মিশ্রণ থেকে আলাদা প্যাটি তৈরি করে, প্যাটিগুলোকে ব্রেড ক্রাম্বসে রোল করে ১০ মিনিট রেখে দিতে হবে।  এবার বাটিতে ডিম ফাটিয়ে প্রতিটি প্যাটি এই মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বে কোট করে ফ্রিজে ১৫ মিনিট রেখে দিতে হবে।


এবার একটি প্যানে তেল গরম করে প্যাটিগুলিকে তেলে দুদিক ভেজে নিন সোনালি হয়ে এলেই মাছের চপ প্রস্তুত।   সসের সাথে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_7692.html

Post a Comment

0 Comments