দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মা এবং মামার সাথে অমরনাথ যাত্রায় বেড়াতে গিয়ে বর্ষা মুহুরি মৃত্যু হয়েছে। জানা গেছে ভূগোলে মাস্টার্স করা এই ছাত্রী তার মা নিবেদিতা মুহুরির অবস্থা আশংকা জনক। বর্ষা জানাতেন না যে এটাই তার শেষ যাত্রা হবে। তাদের সাথে ছিলেন পরিবারের আরও ২জন সদস্য উদয় এবং উজ্জ্বল। উদয় বাড়ীতে বর্ষার খবর জানান।
অমরনাথ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বহু বাঙালি পর্যটক। এর মধ্যে কলকাতার মানিকতলা, লেকটাউন, নগর বাজারসহ বিভিন্ন এলাকার প্রায় ১০ জন আর ধুপগুড়ি থেকে রয়েছেন ৬ জন।
বর্ষার মৃত্যুর খবর শুনে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষার বাবা হার্টের রোগী, বাড়িতে একাই থাকেন তিনি। স্বাস্থ্যের কথা মাথায় রেখে মেয়ের মৃত্যুর খবর তাঁকে জানানো হয়নি।
জানা গেছে, বর্ষা ছিল তার বাড়ির একমাত্র সন্তান। বর্ষার মা নিবেদিতাকে হেলিকপ্টারে করে অমরনাথ থেকে আনা হয়েছে। বর্ষার মামা সুব্রতও তার সঙ্গে ফিরছেন। বাকি সদস্যদের অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_868.html

0 Comments