খাবার পাতে রাখুন খেজুর দুধের বরফি

 


খাবার পাতে মিষ্টি খেতে মন আনচান করলে  খেজুর দুধের বরফি খেতে পারেন।  এতে খেজুর, এলাচ, দুধ এবং বাদাম রয়েছে। স্বাস্থ্যকরও হবে এই বরফি। জেনে নেওয়া যাক এর রেসিপি 


 উপকরণ :


১লিটার ফুল ক্রিম দুধ

 ১ চা চামচ সবুজ এলাচ

 ১/৪ কাপ ভাজা কাজু

 ১/৪ কাপ কিশমিশ

 ১ কাপ খেজুর

 ১ টেবিল চামচ ঘি

 ১/৪ কাপ বাদাম

 ৩ টেবিল চামচ জল


 রেসিপি:

 প্রথমে খেজুর গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এর বীজ বের করে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারে খেজুর রেখে মসৃণ পেস্ট তৈরি করতে হবে।


এবার একটি প্যানে ঘি গরম করে তাতে দুধ দিতে হবে।  ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার এতে ব্লেন্ড করা খেজুর, এলাচ গুঁড়ো, বাদাম ও কিশমিশ দিয়ে ভালো করে মেশাতে হবে।


এবার ওই বরফি নামিয়ে ঠান্ডা করে, গ্রিজ করা ট্রেতে রেখে ফ্রিজে রেখে দিতে হবে।

 কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে পছন্দের আকারে কেটে পরিবেশন করতে হবে।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_513.html

Post a Comment

0 Comments