স্প্যানিশ পটেটো অমলেট একবার খেয়ে দেখুন দেখুন। দেখে নিন এবার রেসিপি।
উপাদান:
৩ টি ডিম
২ টেবিল চামচ ভার্জিন অলিভ অয়েল
লবন
৫টি আলু
২টি পেঁয়াজ
পদ্ধতি :
বাটিতে ডিম ফেটিয়ে নিন এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আলাদা করে রাখুন।
এবার একটি আলাদা বাটি নিন এবং এতে কাটা আলু নিয়ে, টস করে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আলাদা করে রাখুন।
এবার একটি প্যানে গরম করে তেল দিয়ে দিন, তেল গরম হয়ে গেলে এতে কাটা আলু দিয়ে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।
এরপর আলু ভাজার পর প্যানে পেঁয়াজ দিন। পেঁয়াজ ভাজার পর তুলে রাখুন। এই মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এতে ফেটানো ডিম দিন।
এবার প্যানে তেল দিয়ে গরম করে নিয়ে তাতে ফেটানো ডিম সমানভাবে ঢেলে ছড়িয়ে দিন। ভাজা হয়ে গেলে স্প্যানিশ পটেটো অমলেট সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_721.html

0 Comments