ঈদের স্পেশাল মেনু বেসন ও দইয়ের বড়া



ঈদকে স্পেশাল বানাতে বেসন ও দইয়ের বড়া বানিয়ে নিতে পারেন। টক মিষ্টি স্বাদ খুবই সুস্বাদু।    চলুন জেনে নেই রেসিপিটি।


 উপকরণ:


     বেসন- দেড় কাপ

     হলুদ - ১/৪চা চামচ

     লাল লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ

     এক চিমটি হিং

     ২ চিমটি বেকিং সোডা

     লবন

     ভাজার জন্য তেল

     ২ কাপ - তাজা দই

     ৩ টেবিল চামচ - গুঁড়ো চিনি

     মিষ্টি চাটনি

     ভাজা জিরে গুঁড়ো 

   কালো লবণ 

   লাল লঙ্কা গুঁড়ো 

     লবন


 রেসিপি:

 প্রথমে বেসনে লবণ, লঙ্কা কুচি, হলুদ, হিং ও  জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।  এবার একটি প্যানে তেল গরম করে গোল গোল করে বড়া গুলোকে ভেজে নিন।


 ভাজা হলে বড়া গুলো ১৫-২০মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রাখুন।  এবার দই প্রস্তুত করতে  দইয়ে চিনি মিশিয়ে বিট করে নিন, এবার বড়া গুলো জল থেকে বের করে একটি প্লেটে রাখুন।


এবার বড়া গুলোর ওপর মিষ্টি দই ঢেলে ও মিষ্টি চাটনি ঢেলে এর উপরে কালো লবণ, ভাজা জিরে এবং লাল লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিন। একটু ঠান্ডা হলে ওপরে দই ঢেলে বাড়িতে আসা অতিথিদের পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_9213.html

Post a Comment

0 Comments