ঈদ মানে প্রেম ও মিলনের উৎসব। এই দিনে ঘরে অবশ্যই শের খুরমা তৈরি হয়। আজ আমরা শের খুরমার রেসিপি দেখে নেব। চলুন জেনে নেই রেসিপিটি।
উপকরণ:
ভার্মিসেলি - ৫০গ্রাম
দুধ - ১/২লিটার
চিনি - ১/৪ কাপ
বাদাম - ৫-৬ টি
পোস্ত বীজ - ১ চা চামচ
কিশমিশ - ৮-১০
কাজু - ৫-৬ টি
এলাচ গুঁড়ো - আধ চা চামচ
ঘি- ৩ চা চামচ
রেসিপি:
প্যানে ঘি দিয়ে আগে কাজু, বাদাম দিয়ে ২-৩ মিনিট ভেজে নিতে হবে। ভাজা হলে নামিয়ে তাতে
ভার্মিসেলিগুলিকে ২-৩ মিনিটের জন্য সোনালি বাদামী হওয়া অবধি ভাজতে হবে।
ভার্মিসেলি ভাজা হলে তাতে গরম জল দিয়ে এবং শুকনো ফল দিয়ে ভালো করে নাড়তে হবে ।
এবার এতে দুধ এবং এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে চিনি দিয়ে ৪-৫ মিনিট হতে দিন।
এবার দুধ একটু ঘন হওয়া পর্যন্ত হতে দিন। হয়ে এলে এতে কিসমিস ও পছন্দের শুকনো ফল দিয়ে নামিয়ে ঠান্ডা করে বাড়ির সদস্য ও অতিথিদের পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/ Sher-khurma-.html

0 Comments