সুস্বাদু স্ট্রবেরি স্যান্ডউইচ



 স্ট্রবেরি যেহেতু শিশুদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আলাদা স্বাদের মন ভালো করা বাড়িতেই বানাতে পারেন এই স্ট্রবেরির স্যান্ডউইচ। খুব সহজেই এটি তৈরি করা যায়।  চলুন জেনে নেই এর রেসিপি-


  উপাদান:

     স্ট্রবেরি - ১ কাপ

     পাউরুটি - ৪টি 

     মধু - ১ চামচ

     ক্রিম - ১ কাপ


 পদ্ধতি :

 প্রথমে স্ট্রবেরিগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এর পরে, একটি পাত্রে মধু এবং স্ট্রবেরি স্লাইস দিন।


     দুটো জিনিসই ভালো করে মিশিয়ে নিন।  এবার পাউরুটি ভালো করে সেঁকে তারওপর ক্রিম লাগান।


     এবার এতে স্ট্রবেরি ও মধুর মিশ্রণ দিয়ে এর ওপরে আরেকটি পাউরুটির স্লাইস রেখে ১০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।


     এবার ফ্রিজ থেকে স্যান্ডউইচ বের করে স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Delicious strawberry-sandwiches.html

Post a Comment

0 Comments