স্বাদে মন মাতাবে স্টাফড টমেটো



  টমেটোকে নতুন স্বাদে খেতে হলে বানাতে পারেন স্টাফড টমেটো। চলুন জেনে নেওয়া যাক এই টমেটো স্টাফিংয়ের রেসিপি।


 উপকরণ:

     টমেটো

     আলু

     পনির

     পেঁয়াজ

     লঙ্কাগুঁড়ো 

     কাঁচা লঙ্কা 

     জিরে 

     আদা পেস্ট

     রসুন পেস্ট

     সবুজ ধনে

     তেল

     লবণ


পদ্ধতি :


 মাঝারি আকারের টমেটো ধুয়ে মাঝখান থেকে বৃত্তাকার আকারে কেটে টমেটোর পাল্প বের করে নিন।


 এবার একটি পাত্রে সেদ্ধ আলু ম্যাশ করে তাতে গ্রেড করা পনির ও কাটা পেঁয়াজ দিয়ে মেশান।

 এবার লবণ, লাল লংকার গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং সবুজ ধনে দিয়ে মেশান। টমেটোতে একটি একটি করে প্রস্তুত মিশ্রণটি ভরে ফেলুন।


 এবার প্যানে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে তাতে স্টাফ করা টমেটো দিয়ে অল্প আঁচে সেঁকে নিন।  যখন মনে হবে টমেটোর খোসার স্তর উঠে আসছে তখন গ্যাস বন্ধ করে দিন। 


 এবার প্যানে তেল গরম হয়ে গেলে তাতে টমেটোর পাল্প থেকে গ্রেভি তৈরি করুন। জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে নিতে হবে, তেল ছেড়ে এলেই ভাজা টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করুন।  এরপর ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_577.html

Post a Comment

0 Comments