বাড়ীতে অতিথি চলে এসেছে, এখন কী রান্না রাঁধবেন বোঝা না গেলে বানাতে পারেন অমৃতসারি চিকেন মসলা। তো চলুন জেনে নেওয়া যাক পাঞ্জাবি স্টাইলে অমৃতসারি চিকেন মসলার রেসিপি।
উপকরণ:
মেরিনেশনের জন্য:
মুরগির মাংস : ৫০০ গ্রাম
আদা-রসুন পেস্ট :২ চা চামচ
দই :৩ টেবিল চামচ
লেবুর রস :১ চা চামচ
ভিনেগার: ১ চা চামচ
ধনে গুঁড়ো :১ চা চামচ
জিরে গুঁড়ো : ১চা চামচ
লাল লংকা গুঁড়ো :১ চা চামচ
লবণ
পেঁয়াজ টুকরো করে কাটা
গ্রেভি তৈরির উপকরণ:
মাখন :২চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো :১ চা চামচ
ধনে গুঁড়ো :১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
আদা: ১ চা চামচ
জল:১ কাপ
লবণ
কাঁচা লঙ্কা :১টি
টমেটো ৬
চিনি:১ চা চামচ
ক্রিম :৩ চামচ
পদ্ধতি :
প্রথমে একটি পাত্রে চিকেন মেরিনেট করার জন্য চিকেন নিন। এতে রসুন ও আদার পেস্ট, লেবুর রস, ভিনেগার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো লবণ এবং কাটা পেঁয়াজ দিয়ে মিশিয়ে ২ ঘণ্টা ঢেকে রেখে দিন।
এবার একটি প্যানে মাখন দিয়ে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিন। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাটা আদা দিয়ে ভেজে নিন। মশলা ভাজা হয়ে গেলে তাতে জল দিয়ে মসলা কষে, এবার এতে লবণ, কাঁচা লঙ্কা , টমেটো ও চিনি দিয়ে ভালো করে মেশান। এবার সামান্য জল দিয়ে ফুটিয়ে নিন।
অন্য একটি প্যানে মাখন দিয়ে পুরো প্যানে ছড়িয়ে এতে ম্যারিনেট করা মুরগি ভালো করে ভেজে নিন। মুরগি সোনালি বাদামী হয়ে এলে তাতে তৈরি গ্রেভি দিন এবং কিছুক্ষণ ঢেকে রান্না করুন। এবার এতে ক্রিম দিয়ে মেশান। পরিবেশনের সময় মাখন, ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_139.html

0 Comments