রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি পার্টি অফিসে আসেন বলিউডের হার্টথ্রব মিঠুন চক্রবর্তী। গত বছর মার্চ মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি মেগা সমাবেশে বিজেপিতে যোগ দিলেও পার্টির হয়ে বিজেপি প্রার্থীদের জন্য রাজ্য জুড়ে প্রচার করেছিলেন, কিন্তু নির্বাচনের পরে, সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন তিনি। যদিও পরে জানা যায় তিনি অসুস্থ ছিলেন।
রাজ্য বিজেপি অফিসে মিঠুনদা সাংবাদিকদের বলেন, “গত বছর আমি সুস্থ ছিলাম না, তাই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারিনি, পার্টি অফিসেও আসতে পারিনি। এবার দল আমাকে কিছু দায়িত্ব দিয়েছে এবং সে দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।"
গতকাল দলের পার্টি অফিসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যান্য সিনিয়র বিজেপি নেতাদের সাথে একটি ম্যারাথন বৈঠক করেন তিনি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Heartthrob Mithun-Chakraborty-said- at -the-press-conference.html

0 Comments