পূজো করতে গিয়ে জলের তলায় তলিয়ে গেল কিশোর



কলকাতার আহিরীটোলা ঘাটে স্নান করতে গিয়ে ১৭ বছর বয়সী সমীর রাজপুত নামের কিশোরের জলে তলিয়ে যাওয়ার মৃত্যুর ঘটনা এলো সামনে। জানা গেছে হাওড়ার জগাছা থানা এলাকার ব্রজনাথ লাহিড়ি লেনের শ্রমিক কলোনীর বাসিন্দা শিবাজি রাজপুতের একমাত্র সন্তান সমীর ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আজ শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য পাড়ার অন্য কিছু যুবকের সঙ্গে সমীর ও এসেছিল।


জানা গেছে সমীরের বাবা ব্রজনাথ লাহিড়ি লেনের শ্রমিক কলোনীর কারখানায় কাজ করেন, এবং সেখানেই থাকেন।  বাড়িতে খবর পৌঁছনো মাত্র কান্নায় ভেঙে পড়েন কিশোরের পরিবার।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_117.html

Post a Comment

0 Comments