আম এমনই একটি ফল যা গরমে না খেলে গরম অসম্পূর্ণ মনে হয়। আমের আমরা নানা পদ খেয়েছি, এবার বানাবো আমের রায়তা। আমের রায়তা পেটকে রাখবে ঠান্ডা। চলুন দেখে নেওয়া যাক রেসিপি।
উপকরণ :
পাকা আম-১
দই- ২ কাপ
চাট মসলা- আধ চা চামচ
জোয়ান - ১ চিমটি
চিনি - আধ চা চামচ
লবনা
জিরে গুঁড়ো -আধ চা চামচ
ধনে পাতা- ১টি
পদ্ধতি:
প্রথমে একটি মিক্সারে দই এবং চিনি মিশিয়ে নিন। এর পর আমের পাল্প দিন।
এর পর এতে জিরে গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো দিন। এর পর এতে ধনে পাতা দিয়ে সাজান। আমের রায়তা প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_748.html

0 Comments