সবজিতে দিতে পারেন মুগ ডালের বড়ি



 রাজস্থানের বিখ্যাত মুগ ডালের বড়ি দারুন প্রিয়।  উত্তর ভারতে বড়ি শাক, বেগুন, লাউয়ের সাথে সবজি মিশিয়েও তৈরি করা হয়।  মুগ ডালের এই বড়ি খাবারটি শুধু স্বাদেই ভালো নয় স্বাস্থ্যের জন্যও উপকারী। বাড়ীতে এই রান্না করতে চাইলে  জেনে নিই কীভাবে বানান যাবে এই মুগ ডালের বড়ি?


 উপকরণ:

১ কাপ খোসা ছাড়ানো হলুদ মুগ ডাল

 আধ চা চামচ হিং

 ২ চা চামচ আদা ও

কাঁচা লংকা বাটা

 তেল


পদ্ধতি :

 প্রথমে মুগ ডাল ভালো করে ধুয়ে ৮ ঘন্টা ভিজিয়ে রেখে দিন।  এবার এর জল ছেঁকে মিক্সারে পিষে নিন।


 এবার এতে হিং, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মেশান।  এবার একটি প্লেটে তেল দিয়ে হাতের সাহায্যে এর ছোট ছোট বড়ি আকারে গড়ে প্লেটে রাখুন। 


এবার প্লেটটি রোদে শুকনোর জন্য রাখুন।  ২ দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে দেখুন বড়ার মধ্যে কোন আর্দ্রতা আছে কিনা।  যদি তা না হয়, তাহলে মুগ ডালের বড়ি তৈরি।  এখন এয়ার টাইট পাত্রে বন্ধ করে রাখুন, কোনও সবজি তৈরি করতে হলে এটি ব্যবহার করতে পারবেন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/You- can-give-mug- dal pills in-vegetables.html

Post a Comment

0 Comments