আম এমনি একটি ফল যা না খেলে গরম কাল অসম্পূর্ণ। আমের নানা পদ খেলে বানিয়ে ফেলতে পারেন ম্যাঙ্গো বা আমের কেক। চলুন দেখে নেওয়া যাক রেসিপি
উপকরণ
আধ কাপ ময়দা
বেকিং পাউডার দেড় চা চামচ
দেড় চা চামচ বেকিং সোডা
দেড় চা চামচ ছোট এলাচ গুঁড়ো
লবণ
১৬৭ গ্রাম ক্যাস্টর সুগার
১৭০ গ্রাম আমের পাল্প
১২৫ মিলি দুধ
দেড় চা চামচ লেবুর রস
৭০ গ্রাম পরিশোধিত তেল
পদ্ধতি :
কেক বানানোর আগে মাইক্রোওয়েভ ১৮০ ডিগ্রিতে প্রিহিট করে নিতে হবে। কেকের ছাঁচে রিফাইন্ড তেল গ্রিজ করার পর তাতে বাটার পেপার লাগাতে হবে।
এবার বাটিতে অর্ধেক দুধ নিয়ে তাতে ভিনেগার মিশিয়ে ১০ মিনিটের জন্য আলাদা করে রাখতে হবে।
আরেকটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ এবং সবুজ এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে, ওই শুকনো মিশ্রণে দুধে ভিনেগার মিশ্রণটি দিয়ে মেশাতে হবে।
এবার একটি আলাদা পাত্রে আমের পাল্প, তেল ও ক্যাস্টর সুগার দিয়ে মেশাতে হবে, এবার এই মিশ্রণটিকে আগের মিশ্রনে দিয়ে মেশাতে হবে।
এবার প্রস্তুত মিশ্রণটি গ্রিজিং মোল্ডে ঢেলে কেকটিকে প্রিহিটেড ওভেনে ৫০ মিনিট বেক করতে হবে। বেক হয়ে গেলে চেক করুন কেক ঠিকমত হয়েছে কি না। যদি কেক থেকে খুব সহজে ছুরি চলে আসে, তাহলে কেক ভালোভাবে বেক হয়েছে। ভেজ ম্যাঙ্গো কেক রেডি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_452.html

0 Comments