পুঁচকে সোনার ভালো লাগবে কলার রায়তা



কলার রায়তা খেতে খুবই ভালো। আর সকলেই জানে যে কলা খুবই স্বাস্থ্যকর। শিশুরা কলা না খেতে চাইলে মিষ্টি মিষ্টি এই কলার রায়তা ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপি 


 উপকরণ:

     পাকা কলা - ২টি সাদা

     এলাচ গুঁড়ো - ১ চা চামচ

     চিনি গুঁড়ো - স্বাদ অনুযায়ী

     দই - ২৫০ গ্রাম

     চিরঞ্জি - ১/২ চা চামচ


  রেসিপি:

  প্রথমে দই ভালো করে ফেটিয়ে দইয়ে স্বাদ অনুযায়ী চিনি,চিরঞ্জি , এলাচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিন।


এরপর পাকা কলার পেস্ট করে দইয়ে মিশিয়ে ফেলুন।  এবার স্বাদ পরিবর্তন করতে এতে কিছু ধনেপাতা কেটে ও কিছু ড্রাইফ্রুটস কুচি দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Kallar-Raita-will-like-the little-gold.html

Post a Comment

0 Comments