সন্ধ্যে বেলা বাচ্চারা কিছু না কিছু খেতে খুব পছন্দ করে। তাদের মন ভোলানোর জন্য বানাতে পারেন স্প্রিং রোল। দেখে নেওয়া যাক রেসিপি
উপাদান:
পাউরুটির টুকরো
এক প্যাকেট ম্যাগি নুডুলস
এক পাউচ ম্যাগি মসলা
জল
তেল
পদ্ধতি :
প্রথমে একটি পাউরুটির টুকরো নিয়ে কোণগুলো কেটে রোলিং পিনের সাহায্যে রোল করে একটি প্যাচি শীট তৈরি করতে হবে। এবার একটি প্যানে গরম জল ফুটিয়ে ম্যাগি মসলা ও ম্যাগি নুডলস দিয়ে ফুটিয়ে নিতে হবে।
এবার গ্যাস বন্ধ করুন, এবার পাউরুটির ভেতরে নুডলস দিয়ে পাউরুটির পাশে জল লাগিয়ে চাপ দিয়ে রোল করে নিতে হবে। এবার ভেজে নিলেই রেডি স্প্রিং রোল।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_202.html

0 Comments