আনারস এমন একটি ফল যার স্বাদ টক এবং মিষ্টি। আনারসকে স্বাস্থ্যের জন্যও খুব উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। আজ চলুন জেনে নেই আনারস ক্রাশের সহজ রেসিপি।
উপকরণ :
আনারস- ১ কাপ
নারকেলের জল - ১ কাপ
পুদিনা পাতা -১০ থেকে ১২টি
লেবুর রস - ১ চামচ
বরফ কিউব - ৫থেকে ৬ টুকরো
পদ্ধতি :
প্রথমে একটি আনারসের খোসা কেটে টুকরো করে নিয়ে মিক্সারে এর পেস্ট বানিয়ে নিন।
এর পর নারকেল জল, লেবুর রস এবং পুদিনা পাতা যোগ করে আরও একবার ভালো করো এর পেস্ট বানিয়ে নিন।
এর পর গ্লাসে ঢেলে তাতে এক টুকরো বরফ দিলেই ঠাণ্ডা আনারস ক্রাশ প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Serve-chilled-with-hot pineapple-crush.html

0 Comments