আমরা বিভিন্ন ধরণের চাটনি খেয়েছি। কিন্তু বাঁধাকপির চাটনি? না। একটু অন্য স্বাদের এই চাটনি। এর স্বাদ চেখে দেখতে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। দেখে নেওয়া যাক বাঁধাকপির চাটনি বানানোর উপায়
উপকরণ:
৩ কাপ কাটা বাঁধাকপি
৪টি কাঁচা লঙ্কা
১০ কোয়া রসুন
১ চা চামচ জিরে
২ চা চামচ অরহর ডাল
আধ চা চামচ সর্ষে
৪ চা চামচ লেবুর রস
৪ টেবিল চামচ কাটা ধনে পাতা
১ চা চামচ তেল
লবণ
পদ্ধতি
প্রথমে বাঁধাকপির ভেতরের পাতাগুলো বের করে কেটে ধুয়ে নিন। এবার প্যান গরম করে তাতে তেল দিন, গরম হয়ে গেলে তাতে জিরে ফোড়ন দিন।
জিরে ভাজা হলে তাতে অরহর ডাল ও সর্ষে দিয়ে ভেজে নিন। সোনালি হয়ে এলে তাতে রসুন, কাঁচা লঙ্কা ও বাঁধাকপি দিয়ে নেড়ে এতে ধনে পাতা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণটিকে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে মোটা করে পিষে এতে লেবু ও লবণ মিশিয়ে নিন। মশলাদার বাঁধাকপি চাটনি প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_399.html

0 Comments