আমরা সাধারণত পাকা টমেটোর চাটনি খেয়েছি। কিন্তু এবার চেখে দেখবো মশলাদার কাঁচা টমেটোর চাটনি। পরোটার সাথে দারুন লাগবে এই চাটনি। দেখে নেওয়া যাক রেসিপি -
উপকরণ :
কাঁচা টমেটো - ৮-৯টি
প্রয়োজন মত তেল
গুড় - ১ চা চামচ
লবন
জিরে -১ চা চামচ
হিং- ১ চিমটি
মৌরি- আধ চা চামচ
মেথি বীজ - ১ চা চামচ
তিল - ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো - ২
গুড় - ৩ থেকে ৪ চামচ
তেঁতুলের পাল্প- ১ কাপ
গোলমরিচ গুঁড়ো - আধ চা চামচ
আদা- ১ চা চামচ
চিনাবাদাম - ২থেকে ৩চামচ
পদ্ধতি :
টমেটো ভালো করে ধুয়ে কেটে নিন। তারপর প্যানে তেল গরম করে এতে গোটা সর্ষে ফোড়ন দিয়ে জিরে , তিল, লাল লঙ্কাগুঁড়ো , গুড় দিয়ে সব উপকরণ দিয়ে নেড়ে নামিয়ে নিন।
এরপর মিক্সারে টমেটো এবং তেঁতুলের পাল্প পিষে নিন। এখন প্যানে তেল গরম করার পরে, জিরে, চিনাবাদাম, তিল, মৌরি, মেথি বীজ দিয়ে টেম্পারিংয়ের পরে পেস্ট ও আগের মেশান মশলা ঢেলে দিন। ফুটে গেলেই টমেটো চাটনি প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/08/blog-post_904.html

0 Comments