চেখে দেখুন পনির দো পেঁয়াজা



মটন দো পেঁয়াজা তো খেয়েছেন কিন্তু পনির দো পেঁয়াজা? যদি খেয়ে থাকেন আর বানাতে না জানলে, দেখে নিন রেসিপি -


 উপকরণ:

 ২৫০ গ্রাম পনির

২টি পেঁয়াজ কুচি

আরও ২টি পেঁয়াজ হবে বড়ো টুকরো করে কাটা 

 ৪টি কাটা টমেটো

গোটা  মশলা

  ১ চা চামচ আদা রসুনের পেস্ট

 ২টি কাঁচা লঙ্কা

২ চা চামচ ধনে গুঁড়ো

১ চা চামচ হলুদ

 ১/৪ চা চামচ লাল লঙ্কা

১ চা চামচ গরম মসলা

 ১ টেবিল চামচ ক্রিম

 ২টি সবুজ এলাচ

১টি তেজপাতা

১ চা চামচ জিরে

সামান্য কসুরি মেথি

 লবণ

 পছন্দ অনুযায়ী তেল 


 রেসিপি:

 পনির ধুয়ে চারকোনা করে কেটে নিন এবং ২টি পেঁয়াজ মোটা টুকরো করে কেটে আলাদা করে নিন।


 এবার প্যানে ২ চামচ তেল দিয়ে এতে গোটা  মশলা ফোড়ন দিয়ে, ২টি পেঁয়াজ কুচি এবং আদা রসুনের পেস্ট দিয়ে এবার কাটা টমেটো দিয়ে একটু ভাজুন।


 একটু ঠাণ্ডা হলে গ্যাস বন্ধ করে ভাজা মশলাগুলো কষে তুলে নিন। এবার প্যানে তেল দিয়ে বড়ো কাটা পেঁয়াজ সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।


 ওই প্যানে তেল গরম করে তাতে গোটা লাল লঙ্কা দিন।  পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন।  তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার এতে লাল লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ এবং কসুরি মেথি, ভাজা পেঁয়াজ এবং এক কাপ জল দিন। কিছু ক্ষণ ফুটিয়ে নিয়ে গ্রেভিতে পনির ও ক্রিম দিন। ৪-৫ মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে নিন। এবার ধনে পাতা দিয়ে পরোটার সাথে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/09/blog-post_8562.html

Post a Comment

0 Comments