চিটফান্ড মামলায় সিবিআইয়ের জালে ৪ জন



সাধারণ লোকেদের প্রলুব্ধ করে উচ্চ রিটার্নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে কোম্পানির প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার শুভ কুমার ব্যানার্জী, একটি কোম্পানির তৎকালীন প্রতিষ্ঠাতা পরিচালক লক্ষ্মণ শ্রীনিবাস এবং কলকাতায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে সিবিআই।


চিটফান্ড মামলায় অভিযোগ করা হয়েছিল যে অভিযুক্তরা বিভিন্ন ডিপোজিট স্কিমের মাধ্যমে লোকেদের প্রলুব্ধ করে ওড়িশা জুড়ে অবৈধভাবে জনসাধারণের আমানত সংগ্রহ করছিল। কিন্তু মেয়াদপূর্তির পরও সেই টাকা ফেরত না দিয়ে বিনিয়োগকারীদের সাথে তারা প্রতারণা করে। জানা গেছে কোম্পানির মোট সংগ্রহ ছিল প্রায় ৫৬৫ কোটি টাকা।


 এই ক্ষেত্রে, ভুবনেশ্বর আদালতে ২০১৬ এবং ২০২১ সালের নভেম্বরে দুটি চার্জশিট দাখিল করা হয়েছিল।  এতে তাদের বিশাল লাভ হয়েছে বলেও অভিযোগ রয়েছে।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/09/blog-post_474.html

Post a Comment

0 Comments