এই দীপাবলিতে মিষ্টি মুখ হয়ে যাক মাওয়া গুজিয়ার সাথে



দীপাবলি উপলক্ষে বাজার থেকে মিষ্টি না কিনে বাড়ীতে বানাতে পারেন মাওয়া গুজিয়া। সুস্বাদু মিষ্টি বানান সহজ। দেখে নেওয়া যাক রেসিপি -


 উপকরণ:

  ময়দা,এক চামচ ঘি, জল, ২কাপ খোয়া,   খেজুর টুকরো করে কাটা, ১০টি কাজু কাটা, ৩ চামচ ঘি, তেল, ১০টি বাদাম টুকরো করা, ১০টি আখরোট টুকরো করা।


 পদ্ধতি:

  প্রথমে ময়দা ঘি ও জল দিয়ে সামান্য শক্ত করে মেখে একটি সুতির ভেজা কাপড় দিয়ে ২০ মিনিট ঢেকে রাখতে হবে। ৩ মিনিট পর এবার কাজু, আখরোট, বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিন।


 এবার ময়দার ছোট ছোট বল বানিয়ে লুচির আকারে গড়িয়ে , মাঝখানে খোয়া দিয়ে ভরাট করে ধারে জল লাগিয়ে ভালো করে মুখ বন্ধ করে গুজিয়ার আকারে গড়ে নিন।


এবার একটি প্যানে তেল গরম করে গুজিয়াগুলো ডুবো তেলে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন।  



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_955.html

Post a Comment

0 Comments