ব্রেকফাস্ট করুন লাল সস পাস্তার সাথে



 পাস্তা সাদা সস এবং লাল সস দুটো দিয়েই তৈরি করা হয়। পিৎজা হোক বা পাস্তা, এটি সকলের প্রিয় খাবার। আজকে আমরা লাল সস পাস্তা তৈরির রেসিপি জেনে নেব -


  উপকরণ:

 ৫-৬ টি টমেটো, ১টি পেঁয়াজ, ১/২ কাপ জল, ১টি তেজপাতা, ১/২ টেবিল চামচ চিনি, ৪-৫টি তুলসী পাতা, ১ টেবিল চামচ কাটা পেঁয়াজ, ১/২ টেবিল চামচ কাটা রসুন, লবণ স্বাদ অনুযায়ী এবং অলিভ অয়েল, ১০০ গ্রাম পাস্তা।


লাল সস রেসিপি :

 পাস্তা ৩ কাপ জলে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে।লাল সস বানাতে একটি প্যানে টমেটো, রসুন, পেঁয়াজ, তেজপাতা, লবণ, চিনি এবং জল দিয়ে প্যানটি ঢেকে রাখতে হবে টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত।  হয়ে গেলে ঠাণ্ডা করে টমেটো ভালো করে পিষে পিউরি বানিয়ে নিতে হবে।


লাল সস পাস্তা রেসিপি:

এবার প্যান গরম করে তাতে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন দিয়ে একটু ভেজে টমেটো পিউরি দিয়ে পিউরি অর্ধেক না হওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে।

 এবার পাস্তা মিশিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। সুস্বাদু লাল সস পাস্তা প্রস্তুত।  



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_783.html

Post a Comment

0 Comments