তেলের ট্যাঙ্কারের সাথে যাত্রী বোঝাই বাসের সংঘর্ষ



বুধবার সকালে বারাসাতের যশোর রোডে যাত্রী  বোঝাই বাসের সাথে এক তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আহত হয়েছে শিশুসহ বেশ কয়েকজন বাস যাত্রী। বাসের হেল্পার বলেন বেশী আহত হয়েছে বাসে থাকা বাচ্চারা। হঠাৎ করে এসে ধাক্কা মারায় ছিটকে পড়ে যান অনেকে। ১২থেকে ১৪ জন আহত হয়েছেন। 


পুলিশ খবর পেয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান যাত্রী বোঝাই বাসটি প্যাসেঞ্জার নামানোর জন্য রাস্তার ধারে দাঁড়ালে  পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা এক তেলের ট্যাঙ্কার বাসে ধাক্কা মারে। যার জেরে আহত হন শিশুসহ বেশ কয়েকজন। 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_862.html

Post a Comment

0 Comments