ওজন কমাবে এই স্যুপ



ওজন কমাতে চান, তাহলে বানিয়ে নিন বাঁধাকপির স্যুপ। বাঁধাকপির স্যুপ পুষ্টিগুণে ভরপুর।  বাঁধাকপির স্যুপ পান করলে ওজন কমতে শুরু করবে।  জেনে নেওয়া যাক বানানোর পদ্ধতি :


 বাঁধাকপিতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আয়রন, সোডিয়াম, কোলিন, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন কে, ভিটামিন সি, রিবোফ্লাভিন, ভিটামিন ই, ভিটামিন বি৬, পটাসিয়াম, থায়ামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ।  এছাড়াও রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট।


 পদ্ধতি :

 বাঁধাকপির স্যুপ তৈরি করতে প্রথমে ১টি বাঁধাকপি, ২টি পেঁয়াজ, ২টি কাঁচা লঙ্কা, ২টি টমেটো এবং ৩টি গাজর নিন। সব গুলো কেটে নিন।


এবার একটি প্যানে ১ চা চামচ তেল দিয়ে গরম করে তাতে পেঁয়াজ দিন।  পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভেজে এতে একে একে টমেটো, গাজর ও কাঁচা লঙ্কা দিন।  তারপর প্যানে গ্রেট করা বাঁধাকপি দিন। 


এবার  লবণ এবং ৬-৮ কাপ জল দিয়ে প্যানটি ঢেকে দিন।  মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট হতে দিন। হয়ে গেলে ছেকে নিয়ে, ধনে পাতা মিশিয়ে  বাঁধাকপি স্যুপ পান করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_546.html

Post a Comment

0 Comments