অনন্য স্বাদের মিষ্টি রাবড়ি শাহী টুকড়া



বাজারের কেনা মিষ্টি না খেয়ে অল্প পরিশ্রমেই ঘরেই তৈরি করে নিতে পারেন রাবড়ি শাহী টুকড়া। দেরী না করে দেখে নেওয়া যাক রেসিপি -


 উপকরণ:

 সাদা পাউরুটি

  ভাজার জন্য দেশি ঘি বা অলিভ অয়েল

  সিরা তৈরি করতে চিনি ও জল

 এলাচ

  দুধ

চিনি

 শুকনো ফল 

জাফরান


 পদ্ধতি :

     প্রথমে পাউরুটির প্রান্ত থেকে বাদামী অংশ কেটে পাউরুটিটি ত্রিভুজ বা চৌকো করে কেটে নিন।  


এবার একটি প্যানে ঘি গরম করে রুটি গুলোকে উচ্চ আঁচে ভাজতে হবে। তারপর আরেকটি প্যানে চিনি ও জল মিশিয়ে পাতলা চিনির সিরা বানিয়ে নিয়ে এতে এলাচ গুঁড়ো মেশাতে হবে।


 এবার প্যানে দুধ ফুটিয়ে এতে জাফরান, ছোট কিসমিস ও কাজুবাদাম দিতে হবে। দুধ রাবড়ির মত হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে।


 সিরা কিছুটা ঠান্ডা হলে পাউরুটির টুকরো সিরায় রেখে ৫ মিনিট পর পাউরুটির টুকরোগুলো একটি প্লেটে নামিয়ে নিয়ে দুধ ও শুকনো ফল মেশালেই রেডি।

 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_2475.html

Post a Comment

0 Comments