ঠেকুয়া বানিয়ে নিন এভাবে

 


ছট পূজো মানেই ঠেকুয়া। আর এটি ছাড়া পূজো অসম্পূর্ণ। চলুন জেনে নেই এই রেসিপি -


 উপকরণ:

 গমের আটা ১/২ কেজি

গুড় ২৫০ গ্রাম

নারকেল কোড়ানো ২ টেবিল চামচ

১ চামচ সবুজ এলাচ গুঁড়ো

৩-৪ দেশি ঘি


পদ্ধতি :

 প্রথমে একটি পাত্রে জল নিয়ে তাতে গুড় দিয়ে ১ ঘণ্টা রেখে দিন, যাতে গুড় ভালোভাবে মিশে যায়।    এবার একটি পাত্রে গমের আটা ছেঁকে এতে এরপর নারকেল, দু চামচ দেশি ঘি ও মৌরি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।


 এরপর ওই আটায় গুড়ের জলে অল্প অল্প করে দিয়ে আটা মেখে নিন।  আটা যেন শক্ত হয়। এতে ঠেকুয়াকে ক্রিস্পি করে তুলবে।  এবার আটার বল বানিয়ে হাতের তালুতে রেখে মাঝখান থেকে চেপে 

 

 এরপর একটি প্যানে দেশি ঘি দিয়ে মাঝারি আঁচে গরম করে,  ঠেকুয়া ভেজে নিলেই রেডি।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_30.html

Post a Comment

0 Comments