পালং মেথি পকোড়া বানিয়ে ফেলুন এভাবে



এখন অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। এইসময় পকোড়া খেতে খুবই ভালোলাগে। এই বৃষ্টিতে বানাতে পারেন পালং শাক ও মেথির পকোড়া। দেখে নেওয়া যাক রেসিপি -


উপকরণ :

পালং শাক

মেথি শাক

বেসন

লবণ

কাটা কাঁচা লঙ্কা

 কিছু লাল লঙ্কা

জল

তেল 


 রেসিপি:

প্রথমে পালং শাক ও মেথির পাতা পরিষ্কার করে ভালো করে ধুয়ে কেটে নিন। একটি বাটিতে এই পাতা ও বেসন নিন। তবে বেসনের পরিমাণ কম রাখতে হবে। এবার অল্প জল নিয়ে ব্যাটার বানিয়ে এতে লবণ, কাটা কাঁচা লঙ্কা, কিছু লাল লঙ্কা মেশান।


 এবার একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে পকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিন। এবার সবুজ চাটনি, টমেটো সস বা চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_704.html

Post a Comment

0 Comments