স্বাস্থ্যকর পালং পনির চিলা



প্রতিদিন সকালের স্বাস্থ্যকর খেতে পারলে মন ভালো হয়ে যায়। তেমনই কিছু বানিয়ে ফেলুন তাহলে। রেসিপির নাম পালং পনির চিলা। চলুন দেখা যাক বানানোর পদ্ধতি-


 উপকরণ:

 বেসন- ২ কাপ

 মুগ ডাল - ২ কাপ সারারাত ভিজিয়ে রাখা

 পালং শাক- পরিমাণ অনুযায়ী

 লাল লঙ্কা 

 তেল

 পনির - ১০০ গ্রাম

 চাট মসলা

 গরম মশলা

 লবণ - স্বাদ অনুযায়ী

 

পদ্ধতি :

সারারাত ভিজিয়ে রাখা মুগ ডাল পিষে এর পেস্ট বানিয়ে নিন। আর পালং শাক জলে সেদ্ধ করে  এর পেস্ট বানিয়ে নিন।


 এবার একটি বড় পাত্রে বেসন ও মুগ ডালের পেস্ট ভালো করে মিশিয়ে এতে পালং শাকের  পেস্ট, লবণ, লাল লঙ্কা গুঁড়ো, গরম মসলা, চাট মসলা দিয়ে মেশিয়ে এর ব্যাটার বানিয়ে নিন।


 এখন ননস্টিক তাওয়া গরম করে ব্যাটার দিয়ে  ছড়িয়ে দিন। দু পিঠ হয়ে গেলে পনির দিয়ে রোল করে নিন। পালং পনির চিলা প্রস্তুত।   সবুজ চাটনি বা মিষ্টি চাটনির সাথে পরিবেশন করতে পারেন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_8671.html

Post a Comment

0 Comments