প্রতিমা বিসর্জনের সময় হরপা বানের তোড়ে বহু লোক



বুধবার রাতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হরপা বানে ৮জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৬০জন। হাসপাতালে ভর্তি ১১ জন। 


রাত ৮টা নাগাদ মালবাজার শহর ও চা বাগানের আশপাশের লোকজন মাল নদীর তীরে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য ভিড় জমায়।  নদীর দুই পাড়ে বিপুল জনসমাগম হয়।  প্রশাসনিক দল প্রতিনিয়ত মাইকের মাধ্যমে সতর্ক করলেও কিছু লোক প্রতিমা নিয়ে নদীর মাঝখানে পৌঁছে গেলে ঘটে যায় এমন বিপত্তি।


ঘটনাস্থলে সাথে সাথে যায় পুলিশ এবং এনডিআরএফ কর্মীরা।  গভীর রাত পর্যন্ত চলে  উদ্ধার কাজ। দুঃখ জনক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দুর্ঘটনাস্থলে বিধায়ক মনোজ টিগ্গা, জন বাড়লা অন্যান্য বিধায়কও গিয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে মা দুর্গার প্রতিমা বিসর্জনের জন্য বিপুল সংখ্যক লোকজন নদীর তীরে এসেছিলেন, কিন্তু সেসময় নদীতে জল কম ছিল, তাই তারা প্রতিমাকে সঠিকভাবে বিসর্জন করার জন্য নদীর মাঝখানে গেলেই হঠাৎ নদীর জলের উচ্চতা বেড়ে যায়। আর ওই প্রবল স্রোতে ২ মিনিটের মধ্যে লোকেরা ভেসে যায়। ঘটনাটি এত দ্রুত হয় যে সাহায্য করাও সম্ভব হয়ে ওঠেনি।





from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_3958.html

Post a Comment

0 Comments