মুখরোচক মাঞ্চুরিয়ান পকোড়া



শিশুরা মাঞ্চুরিয়ানের স্বাদ খুব পছন্দ করে।  তাই বাড়িতেই মাঞ্চুরিয়ান পকোড়া তৈরি করতে পারেন।  চলুন জেনে নেই মাঞ্চুরিয়ান পকোড়া তৈরির রেসিপি-


  উপাদান:

     গাজর কুচি - ১/২ কাপ

     বাঁধাকপি কাটা - ১কাপ

     ক্যাপসিকাম - ১/৪ কাপ

     পেঁয়াজ স্লাইস - ১/২ কাপ

     পেঁয়াজ কলি - ১/৪কাপ

     রসুন পেস্ট - ১ চা চামচ

     কাঁচা লঙ্কা কুচি - ১ চা চামচ

     কর্ন ফ্লাওয়ার - ৪ চা চামচ

     ময়দা- ১/২ কাপ

     চালের গুঁড়ো - ৩ চামচ

     সয়া সস - ১চা চামচ

     চিলি সস- ১ চা চামচ

     বিটরুট - ১/৪কাপ

     টমেটো কেচাপ - ১ চা চামচ

     বেকিং সোডা - ১ চিমটি

     ভিনেগার - ১ চা চামচ

     তেল - ভাজার জন্য

     লবণ - স্বাদ অনুযায়ী


পদ্ধতি :

 প্রথমে সব সবজি ভালো করে ধুয়ে নিন। এবার একটি বাটিতে কর্ন ফ্লাওয়ার,  ময়দা, চালের গুঁড়ো নিয়ে এতে সবজি মেশান।


     এবার সয়া সস, চিলি সস, টমেটো সস, রসুনের পেস্ট, বেকিং সোডা এবং স্বাদমতো লবণ জল দিয়ে এর ব্যাটার বানিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিন। এর পর মৃদু আঁচে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করুন।

 

   এর পর সবগুলো বল দিয়ে তাতে ডিপ ফ্রাই করে বলগুলি সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।

     এরপর একটি প্লেটে তুলে নিন।  এবার কেচাপ দিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_491.html

Post a Comment

0 Comments