আপেলকে সবচেয়ে স্বাস্থ্যকর ফল। এটি রোগ প্রতিরোধ বাড়ায়। আপেলে ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। কিন্তু অনেক সময় শিশুরা আপেল খেতে চায়না। তখন তাদের আপেলের পুডিং বানিয়ে দিতে পারেন। চলুন জেনে নেই এর রেসিপি -
রেসিপি:
আপেল পুডিং তৈরি করতে, ৪টি বড় আপেল ধুয়ে কেটে মাঝখান থেকে বীজগুলি সরিয়ে গ্রেট করে নিন। এবার একটি কড়াইয়ে ২ চামচ ঘি দিয়ে ৮টি কাজু ঘি দিয়ে ভেজে তুলে নিন।
এবার এই ঘি এর মধ্যে গ্রেট করা আপেল ১৫ মিনিট ভেজে নিন। এর জল শুকিয়ে গেলে এতে ১/৪ কাপ চিনি মেশান।
চাইলে পুডিংয়ে হলুদ বা কমলা ফুড কালারও দিতে পারেন। এবার পুডিং ঘন না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
এর পরে, ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়ো মেশান।এরপর এতে ভাজা কাজু দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_384.html

0 Comments