পূজো উপলক্ষে বানান কলার নানা পদ

 


দীপাবলিতে পরিবারকে খুশি করতে বানিয়ে নিন কলার নানাপদ। আসুন জেনে নেই কীভাবে-


 কলা এবং খেজুর কাস্টার্ড:

 উপাদান

 ৪টি কলা, আধ লিটার দুধ, ৬টি খেজুর, চিনি, কাস্টার্ড পাউডার ২ চা চামচ, ঘি ২ চা চামচ।


 পদ্ধতি:

 একটি বড় পাত্রে ঘি দিন।  এটি গরম হলে এতে দুধ দিয়ে ফুটতে দিন। ফুটে এলে এতে কাস্টার্ড পাউডার দিয়ে আবারও ফুটিয়ে নিন। এবার কলা ম্যাশ করে এতে খেজুরের পাল্পের ছোট ছোট টুকরো করে দুধে মেশান। দুধ ঘন হলে, এটি নামিয়ে ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন।


 কলার বড়া :

 উপাদান:

 ৪টি কাঁচা কলা, একটি বড় বাটি বেসন, লবণ, লঙ্কা , জিরে এক চামচ, আমচুর গুঁড়ো এক চামচ, জল, তেল


 পদ্ধতি :

 একটি পাত্রে বেসন, লবণ, লঙ্কা , জিরে ও আমচুর গুঁড়ো ভালো করে মিশিয়ে কলাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে,  প্রয়োজন অনুযায়ী জল মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন।


 একটি কড়াইয়ে তেল দিয়ে এটি গরম করে একে একে কলার বড়া ভেজে নিলেই রেডি। 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_948.html

Post a Comment

0 Comments