গ্রেপ্তার মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান



রাজ্য মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ও বিধায়ক মানিক ভট্টাচার্যকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় জড়িত থাকার অভিযোগে ইডি মঙ্গলবার ভোরবেলা গ্রেপ্তার করেছে।


ইডি সোমবার মানিক ভট্টাচার্যকে হাজির হতে বলে। দুপুরবেলা তিনি বেশকিছু নথিপত্র নিয়ে ইডি দপ্তরে এসে হাজির হলে তাঁকে রাতভর টানা জিজ্ঞাসাবাদ করা হয়।


আসলে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি যে নথি জমা দিয়েছিলেন সেই নথিতে একাধিক গরমিল ছিল বলে জানা গেছে। তাই আবারও বেশকিছু নথি চাওয়া হয় তাঁর কাছে। সেই সমস্ত নথি নিয়ে তিনি হাজির হন ইডি অফিসে। প্রায় রাতভর ম্যারাথন জেরা করে তদন্তে সহযোগিতা না করায় এদিন ভোরবেলা গ্রেফতার করে ইনফোসমেন্ট ডিরেক্টর। আজ আদালতে বিধায়ক মানিক ভট্টাচার্যকে পেশ করা হবে বলেও জানা গেছে।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_826.html

Post a Comment

0 Comments