আবহাওয়া দফতরের পূর্বাভাস ফের আগমন ঘূর্ণিঝড়ের



আলিপুর আবহাওয়া দফতরের মতে ফের আসতে চলেছে ঘূর্ণিঝড়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, এটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে।  শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি আসার সাথে সাথে এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে।  এর জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


যদিও আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে যে আপাতত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে এর জেরে অবশ্যই রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হবে। বাড়তে পারে শীত।


আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।  যদিও সোমবার দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিস্থিতির ওপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।  বাংলায় প্রভাব না ফেললেও নিম্নচাপ জোরদার হচ্ছে কি না, তা দেখছেন রাজ্যের আবহাওয়াবিদরা।


তবে শীত নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে যে নভেম্বরের মাঝামাঝি থেকে বাংলায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/11/blog-post_680.html

Post a Comment

0 Comments