আমরা সকলে জানি ছোলার ছাতু খুবই উপকারী। কারণ এটি শরীরকে শক্তি দেয় সাথে পেট অনেক ক্ষণ ভরিয়ে রাখে। এটি বাচ্চা থেকে বড়ো সকলের জন্যই ভাল।
সকালে ঘুম থেকে উঠে অনেক সময় ছোট ছানা খেতে চায়। সেসময় তড়িঘড়ি করে এই ছাতুর হালুয়া বানিয়ে দিতে পারেন। এই সুস্বাদু হালুয়া ১০মাসের বাচ্চাকেও দেওয়া যায়। বেশী কিছুই এতে লাগবে না। চলুন তবে দেখে নেই এর বানানোর পদ্ধতি-
উপকরণ :
২ টেবিল চামচ ছাতু
১ কাপ দুধ
১ টেবিল চামচ ঘি
গুড়
ড্রাই ফ্রুটস
পদ্ধতি:
প্যানে প্রথমে ঘি দিয়ে ছাতু দিয়ে ভেজে নিতে হবে। রঙ বাদামী হলে , ওতে মিশিয়ে দিতে হবে দুধ। আর দিতে হবে তাতে গুড়।
গুড় গলে গেলে দুধ ফুটতে শুরু হলে কম আঁচে দুধ জ্বাল দিতে হবে। ঘন হয়ে গেলে তাতে ড্রাই ফ্রুটস দিয়ে মিশিয়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/11/blog-post_722.html

0 Comments