ভুয়ো পরিচয় দিয়ে চলল গুলি, ২ পুলিশ কর্মী আহত



ভূমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় গোলাগুলি হয় শিলিগুড়িতে। পুরো ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


 রাজ পান্ডে নামে এক ব্যক্তি নিজেকে বিহারের ডেপুটি কালেক্টর পরিচয় দিয়ে দুজন পুলিশকর্মীকে গুলি করে। রাজ পান্ডের গুলিতে সাব ইন্সপেক্টর রবীন্দ্রনাথ সরকারের পায়ে গুলি লাগে। দ্বিতীয় গুলিটি প্রধান নগর থানার আইসি অনির্বাণ রায়কে চালালে , তিনি অল্পের জন্য রক্ষা পান। যদিও আইসি অনির্বাণ রায় ও রবীন্দ্রনাথ সরকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। 


  পুলিশ সূত্রে খবর, রাজ পান্ডেকে বেশ কয়েকবার ওই এলাকায় নীল বিকনের গাড়ি নিয়ে দেখা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সোমবার পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে সে বাধা দেয়। 


 সে সময় রাজ পান্ডে নিজেকে বিহার সরকারের আধিকারিক বলে পরিচয় দেন।  অভিযুক্ত আরও দাবি করেন যে তিনি শিলিগুড়ির একজন সাব-ইন্সপেক্টর এবং একজন সহকারী সাব-ইন্সপেক্টরের সাথে পরিচিত ।


 গ্রেফতারের পর ওই ব্যক্তির দাগাপুরের ফ্ল্যাটে অভিযান চালায় প্রধান নগর থানার পুলিশ।  ফ্ল্যাট তল্লাশির সময় অভিযুক্ত তার নাইন এমএম পিস্তল দিয়ে আইসিকে গুলি করার চেষ্টা করে বলে অভিযোগ।  অভিযুক্তরা থামানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন ওই দুই পুলিশ কর্মী। 






 

 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_728.html

Post a Comment

0 Comments