ব্রেকফাস্ট করতে দক্ষিণ ভারতীয় খাবার খেতে চান, বানিয়ে নিতে পারেন সাবুদানা ধোসা। খুব খাস্তা ও সুস্বাদু রেসিপি এটি। চলুন জেনে নেই বানানোর পদ্ধতি -
উপকরণ:
১কাপ সাবু
১/২কাপ সমক চাল
২টেবিল চামচ দই
প্রয়োজন অনুযায়ী লবণ
পদ্ধতি :
সাবুদানা ৪ ঘন্টা এবং সমক চাল প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। এখন ব্লেন্ডারে ভেজানো সাবু , সমক চাল আর জল দিয়ে ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করুন। এতে লবন মেশান। এবার ভালভাবে ফেটান।
এবার মাঝারি আঁচে নন-স্টিক প্যানে কয়েক ফোঁটা তেল দিন এবং তাতে ২ টেবিল চামচ জল দিন। মসলিন কাপড় দিয়ে আলতো করে মুছে নিন। প্যানে ব্যাটারটি ঢেলে একটি পাতলা স্তর তৈরি করতে বৃত্তাকার গতিতে ছড়িয়ে দিন। এবার দু দিকে সোনালি এবং খাস্তা হয়ে গেলে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_4962.html
0 Comments