স্কুল, কলেজ দুপুরের খাবারের জন্য এই চিলি চিজ নুডলস খাবারটি প্যাক করতে পারেন। অথবা রাতের খাবারের জন্য এটি প্রস্তুত করতে পারেন। চলুন দেখে নেই রেসিপি-
পদ্ধতি :
প্রথমে শীত কালীন যা যা সবজি দিয়ে খেতে ভাল লাগে তা ধুয়ে কেটে নিন। আর এদিকে নুডলস সেদ্ধ করে আলাদা করে রাখুন। এবার একটি প্যানে তেল দিয়ে , পেঁয়াজ এবং বাঁধাকপি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। সস যোগ করুন এবং ভাজুন।
একটি প্যান নিন এবং তেল দিন, পেঁয়াজ এবং বাঁধাকপি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এর পরে, আঁচ কমিয়ে নুডলস যোগ করুন, ভালভাবে টস করুন এবং সয়া সস, লঙ্কা রসুনের পেস্ট,নুডলস মশলা এবং এক মুঠো ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার গ্রেট করা পনির দিয়ে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, একটি সার্ভিং প্লেটে ঢেলে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_853.html

0 Comments