রাতে বেশ কয়েকটি রুটি বেঁচে গেছে তাহলে সকালে জলখাবারে বানিয়ে নিন রুটি স্যান্ডউইচ।
চলুন এই সুস্বাদু স্যান্ডউইচ বানানোর রেসিপি দেখে নেই -
উপকরণ:
৪টি রুটি
১/২ কাপ পেঁয়াজ
১/৪কাপ ভুট্টা
১/২ কাপ ক্যাপসিকাম
১/২কাপ বাঁধাকপি
১চা চামচ ভেজিটেবল তেল
১/২ চা চামচ শুকনো আমের গুঁড়ো
ধনে গুঁড়ো ১/২ চা চামচ
১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
২ টেবিল চামচ টমেটো কেচাপ
২ টেবিল চামচ মেয়োনিজ
৪ পিস পনির
২টেবিল চামচ মাখন
প্রয়োজন অনুযায়ী লবণ
পদ্ধতি :
একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং ভুট্টা দিয়ে কয়েক মিনিটের জন্য ভাজুন।
এবার শুকনো আমের গুঁড়ো , ধনে গুঁড়ো , লাল লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে ভালভাবে মেশান। মিশ্রণটি খুব শুষ্ক মনে হলে ২-৩ টেবিল চামচ জল দিন। শেষে বাঁধাকপি দিয়ে আরও ২ মিনিট হতে দিয়ে জ্বাল বন্ধ করুন।
এবার ভেজির মিশ্রণে টমেটো কেচাপ এবং মেয়োনিজ দিয়ে আলতো করে মেশান।
স্যান্ডউইচ আকারে রটিগুলিতে মিশ্রণটি দিয়ে অর্ধেক রুটি ওপরে দিয়ে এবার উপরে গ্রেট করা পনির দিন এবং রুটি অর্ধেক ভাঁজ করুন।
একটি প্যানে কিছু মাখন গরম করুন এবং এতে প্রস্তুত রুটি স্যান্ডউইচ দিয়ে হাল্কা করে ভেজে নিন।
রুটি স্যান্ডউইচ পরিবেশনের জন্য প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_3728.html
0 Comments