মুলোর আলাদা কোনও খেতে হলে, বা বাড়ীতে গেস্ট এলে বানাতে পারেন মুলোর কোফতা। চলুন জেনে নেই রেসিপি-
উপাদান:
মুলা- ৩ থেকে ৪টি
বেসন - ৪ টেবিল চামচ
টমেটো- দুটি
দই- তিন চামচ
ধনে গুঁড়ো -১/২ চা চামচ
হলুদ - ১/২ চা চামচ
জিরে - ১চা চামচ
হিং- ১ চিমটি
কাঁচা লংকা - দু থেকে তিনটি
আদার পেস্ট- এক চা চামচ
রসুনের পেস্ট- এক চা চামচ
সবুজ ধনে-দু কাপ
গরম মসলা- ১ চা চামচ
তেল - প্রয়োজন হিসাবে
লবন
পদ্ধতি :
প্রথমে মূলো ধুয়ে ঝিরি ঝিরি করে কেটে নিন। এবার এতে বেসন, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কাটা কাঁচা লংকা দিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
একটি প্যানে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে ওই পেস্ট থেকে বল বানিয়ে ভেজে নিন।
এবার কড়াইতে আবার তেল দিয়ে গরম করে এই তেলে জিরে , হিং ফোড়ন দিয়ে এতে আদা ও রসুনের পেস্ট দিন। মশলা মেশানোর পর এতে কাটা টমেটো দিন।
এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ৩ থেকে ৪ মিনিট ভাজুন। মসলা তেল ছাড়তে শুরু করলেই তাতে দই দিন। দই যোগ করার পর, গ্রেভিতে জল দিয়ে ফুটতে দিন।
গ্রেভি ঘন হতে শুরু করলে এতে কোফতার বল গুলো দিয়ে ২ মিনিট ফুটতে দিন।নামাবার আগে লবণ ও গরম মসলা দিয়ে ঢেকে সবজিটি ৩ থেকে ৪ মিনিট হতে দিন। মুলোর কোফতা তৈরি। সবুজ ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_5701.html

0 Comments