শিলিগুড়িতে আইএসআই গুপ্তচর গ্রেফতার

 


এসটিএফের বড়ো সড়ো সাফল্য। বুধবার শিলিগুড়ির ভারত নগর থেকে সন্দেহভাজন,  পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। এক আধিকারিক জানিয়েছেন ওই ব্যক্তি বিহারের চম্পারন জেলার বাসিন্দা এবং ই-রিকশা চালাতেন।


একজন আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানান সন্দেহভাজন ওই ব্যক্তি শিলিগুড়ির ভারত নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে স্ত্রীর সাথে থাকছিলেন। আর এর আড়ালে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে সেনাবাহিনীর পাশাপাশি ভিভিআইপিদের গতিবিধি সংক্রান্ত তথ্য পাঠাতেন।


 আইএসআই-এর কাছে গোয়েন্দা তথ্য পাঠাতে তিনি বিশেষ কৌশল এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সংকেত ব্যবহার করেছিলেন। তবে তিনি একাই এই কাজ করতেন নাকি অন্য কেউ তার সঙ্গে যুক্ত ছিল তাও খতিয়ে দেখছে এসটিএফ দল। পুলিশ জানিয়েছে, সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তি গত কয়েক বছর ধরে এই কাজে সক্রিয় ছিল।


বুধবার বিকেলে জলপাইগুড়ির একটি আদালত ওই ব্যক্তিকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ এর ৩,৪,৫এবং ৯ধারা এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১২০বি ধারার অধীনে তাকে অভিযুক্ত করা হয়েছে।  




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_1753.html

Post a Comment

0 Comments