মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ সদস্যরা ১৪টি সোনার বিস্কুট সহ একজন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে। ধৃত পাচারকারীর নাম কবিরুল মন্ডল (২৪)। জানা গেছে ওই চোরাকারবারীর কাছ থেকে বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটগুলিকে ২৮টি টুকরোতে ভাগ করেছিল, যার মোট ওজন ১.৬৩২ কেজি এবং যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। সম্প্রতি কলকাতার বাজারে পাচার হওয়া সোনার পরিমাণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
বিএসএফ-এর বিবৃতি অনুযায়ী, ঘটনাটি ২৬শে ফেব্রুয়ারি সকাল ৯:৫০ মিনিটে , বিএসএফ-এর সীমান্ত চৌকি, ১৪১ তম কর্পস, সেক্টর বেরহামপুর চরভদ্র ঘাঁটি এলাকায় ঘটে।
জিজ্ঞাসাবাদে চোরাকারবারী ওই এলাকার কয়েকজন চোরাকারবারীর নামও প্রকাশ করেছে তাঁরা হলেন দক্ষিণ ঘোষপাড়ার বাসিন্দা জাকির শেখ, নিউটন শেখ, রহিম শেখ, সেলিম শেখ, ইব্রাহিম মন্ডল। এই সমস্ত পাচারকারীদের ধরতে অভিযান শুরু করেছে বিএসএফ জওয়ানরা।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_5212.html

0 Comments