হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক মুকুল রায়



প্রাক্তন রেলমন্ত্রী, কৃষ্ণনগর উত্তর তৃণমূল বিধায়ক মুকুল রায় হঠাৎ অসুস্থ কলকাতার ইএম বাইপাসে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় জানান, রবিবার সকাল থেকেই মুকুল রায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।  রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আর কোনো ঝুঁকি নেয়নি পরিবার।  রাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  বর্তমানে তিনি একজন নিউরোলজিস্টের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।


 শুভ্রাংশু রায় আরও বলেন, দীর্ঘদিন ধরে স্নায়বিক সমস্যায় ভুগছিলেন তিনি। মাঝে মাঝে মাথায় জল জমে যায়। এতে শরীরের স্বাভাবিক ভারসাম্য রক্ষা করাও কঠিন হয়ে পড়ে।  এছাড়াও তিনি পারকিনসন্স রোগে ভুগছেন।  এর ফলে সার্বিক শারীরিক অবস্থার অবনতি হয়েছে।


মুকুল রায় বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু বিধানসভা নির্বাচনের পরে, তিনি বিজেপি ছেড়ে তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_7443.html

Post a Comment

0 Comments