মঙ্গলবার সকালে ওদলাবাড়িতে ট্রাক ও একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে তিন জন শ্রমিক নিহত হয়েছে। ট্রেলারে প্রায় ২০ জন শ্রমিক দোমোহনির দিকে যাচ্ছিল ওই সময় বিপরীত দিক দিয়ে আসা ১০ চাকার ট্রাকের সাথে সংঘর্ষ হয় বলে জানা গেছে।ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব শ্রমিক রেলওয়েতে কাজ করেন। এদিন কাজের সূত্রে দোমোহনি যাচ্ছিলেন। স্থানীয় লোকজন আহত শ্রমিকদের বের করে প্রথমে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্রমিকদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ৫ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। নিহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই মুহূর্তে সম্পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_288.html

0 Comments