কিটি বা জন্মদিনের পার্টির জন্য বানাতে পারেন টিক্কি। এই অনন্য টিক্কি রেসিপিটি তৈরি করা বেশ সহজ। চলুন জেনে নেই রেসিপি-
উপকরণ :
ওটমিল, আলু, আদা,ক্যাপসিকাম ধনে পাতা, হলুদ, কালোজিরে, লবণ এবং জলপাই তেল
পদ্ধতি :
একটি পাত্রে ওটমিলের সাথে সেদ্ধ আলু মিশিয়ে এতে কাটা আদা, ক্যাপসিকাম, ধনে পাতা, হলুদ লঙ্কা গুঁড়ো, কালোজিরা এবং লবণ দিয়ে মেখে নিন।
এবার অল্প জলে হাত ভিজিয়ে প্রতিটি অংশকে টিক্কির আকারে গড়ে নিন।
প্যানে তেল দিয়ে টিক্কি শ্যালো ফ্রাই করুন। টমেটো কেচাপ বা পুদিনার চাটনির সাথে পরিবেশন করুন ক্রিস্পি ওটমিল টিক্কি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_488.html

0 Comments